লন্ডনে ব্যারিস্টারি পড়তে গিয়ে ফিরলেন লাশ হয়ে

পঞ্চগড় প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৯:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:৪৬

লন্ডনে ব্যারিস্টারি পড়তে গিয়ে হত্যার শিকার হওয়া ফাহাদ হোসেন প্রামাণিকের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যার পর শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠ এবং চাকলাহাটের নেকিপাড়া মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

ফাহাদ পঞ্চগড় শহরের উত্তর জালাসী এলাকার ব্যবসায়ী নাজমুল হক প্রামাণিকের ছেলে। হত্যাকাণ্ডের একমাস পর সোমবার রাতে তার লাশ পঞ্চগড়ের বাড়িতে পৌঁছায়। এ সময় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ব্রিস্টল শহরে একটি বাড়িতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ফাহাদ। পরদিন পুলিশ ওই বাড়ির একটি কক্ষ থেকে ফাহাদসহ দুজনের লাশ উদ্ধার করে। ১৫ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে ফাহাদের খুন হওয়ার বিষয়টি জানতে পারেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি পাস করেন ফাহাদ। এরপর ঢাকার ভূঁইয়া একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। উচ্চশিক্ষা অর্জন করে ভালো আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল তার। পরে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নিতে ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান ফাহাদ। পড়াশোনার পাশাপাশি তিনি জরুরি কোভিড-সেবা বিভাগে একটি চাকরিও করছিলেন।

ফাহাদের বড় বোন নিলুফা ইসলাম জানান, সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর ফাহাদের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। অত্যন্ত সহজ-সরল মনের এবং মেধাবী ছিলেন ফাহাদ। বিদেশে থাকলেও দেশের কারও অসুস্থতার কথা শুনলে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতেন।

গত শুক্রবার যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদে ফাহাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে বাংলাদেশ হাইকমিশন।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের