শোডাউন নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ২১:০৫আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২১:০৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ইনসান আলী (৩৯) নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা ওই প্রার্থীকে জরিমানা করেন। ইনসান আলী তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং তিনি জাতীয় শ্রমিক লীগ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাসহ বিভিন্ন এলাকায় পথসভা করছে। তবে ইনসান আলী লোকবল নিয়ে শোডাউন দিয়ে মনোনয়নপত্র দাখিল করার সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ৩১ আইনে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী