ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্যকে ছুরিকাঘাত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ২১:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:৫২

ঠাকুরগাঁওয়ের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েল বড়ুয়া। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় রিয়াজ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এ সময় রয়েল বড়ুয়া সংঘর্ষ থামাতে গেলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার সুজন জানান, অনেক রক্তক্ষরণ হওয়ার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, এই ঘটনায় রিয়াজ নামে একজনকে আটক করে  প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত বাকি দোষী ও সন্দেহজনকদের আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের