বিএনপি-জামায়াত জঙ্গি পোষে, তারাই এ কাজ করেছে: তথ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ২১:৩৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:৩৭

রাজনৈতিক উদ্দেশে বিএনপি-জামায়াত জঙ্গি পোষণ করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘তাদের দলের (বিএনপি-জামায়াত) মধ্যে জঙ্গি আছে। তারাই এ কাজ করেছে।’

রংপুরের পীরগঞ্জে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘ধর্মান্ধ গোষ্ঠীর সঙ্গে বিএনপি রাজনীতি করে। সাম্প্রদায়িক রাজনীতি আওয়ামী লীগ করে না। তারা (বিএনপি) নির্বাচন এলে ভারতবিরোধী ও হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে স্লোগান দেয়। পীরগঞ্জের ঘটনা বিএনপি ঘটিয়েছে।’

তিনি বলেন, ‘দুষ্কৃতকারীদের ধরার জন্য যদি চিরুনি অভিযানের প্রয়োজন হয়, সরকার সে সিদ্ধান্ত নেবে। দুষ্কৃতকারীদের শাস্তি দিতে সরকার বদ্ধ পরিকর।’

এর আগে, মন্ত্রী পীরগঞ্জে এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তাদের সান্ত্বনা দেন এবং বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, সব ধরনের ব্যবস্থা তিনি নেবেন।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভ্পতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ দলের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ