বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

নীলফামারী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১১:০৭আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১:০৮

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার নদীর পানি হঠাৎ বেড়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টায় বিপৎসীমার (৫৩ দশমিক ২০ সেন্টিমিটার) ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার (৫১ দশমিক ৪০) সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়।

তিস্তা ব্যারাজের গেজ পাঠক (পানি পরিমাপক) নুরুল ইসলাম সকালে বাংলা ট্রিবিউনকে জানান, সারারাতের বৃষ্টির ফলে ও পাহাড়ি ঢলে সকাল ৯টায় পানি বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তা বেষ্টিত এলাকায় মাইকিংসহ রেড সংকেত জারি করা হয়েছে। বন্যার পানি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪টি স্লুইস গেট।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ কেন্দ্র ও স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ব্যারাজের পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। কিন্ত উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে ডিমলা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪টি স্লুইজ গেট

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (পানি শাখা) ইলিয়াস আলী জানান, নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ছাড়াও ব্যারাজের সব গেট (৪৪টি) খুলে রাখায় ভাটি এলাকার খালিশা চাঁপনী ও বাইশপুকুর চর ডুবে গেছে।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, তিস্তার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চরাঞ্চলের অধিকাংশ মানুষ ঘর-বাড়িসহ গবাদি পশু, হাঁস-মুরগি উঁচু জায়গায় সরিয়ে নিয়েছে। 

এদিকে, তিস্তার বন্যায় উপজেলার পূর্ব ছাতনাই, খগাখাড়বাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপনী, ঝুনাগাছ চাঁপনী, গয়াবড়ি ও নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ১০টি চর ও চর গ্রামের প্রায় ২০ হাজার ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। ক্ষতির মুখে পড়েছে শত শত একর আমন ধানের আবাদি জমি।

ডালিয়া পানি উন্নয়ন বের্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা প্রিন্স জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার (৫১ দশমিক ৪০ সেন্টিমিটার) সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও হঠাৎ করে ডালিয়া পয়েন্ট বন্যা দেখা দিয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
বরিশাল সিটি করপোরেশনঅনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের