সাজেকে রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানির সংকট, অপেক্ষা বৃষ্টির

রাঙামাটি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৪, ১৭:১৩আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৭:১৩

রাঙামাটির মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালির রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে পানির সংকট। শনিবার (১৩ এপ্রিল) বিকাল থেকে এই সংকট তৈরি হলেও রবিবার থেকে আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।

এই সমিতি জানিয়েছে, ঈদ ও বাংলা নববর্ষের লম্বা বন্ধের কারণে মেঘের রাজ্য সাজেক এখন পর্যটকে ঠাসা। এই বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে পানির সংকট।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সাজেক কটেজ থেকে পাঁচ কিলোমিটার দুর সিজক ছড়া থেকে পানি সংগ্রহ করা হয়। ঈদের টানা ছুটিতে পর্যটকের চাপ বাড়ায় এবং একই শুষ্ক মৌসুমে ছড়ায় পানি শুকিয়ে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। রবিবার থেকে পর্যটকদের পানি ব্যবহারে
মিতব্যয়ী হওয়ার জন্য বলা হচ্ছে।

সাজেকে রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানির সংকট, অপেক্ষা বৃষ্টির

তিনি আরও জানান, শনিবার সকালে যেসব পর্যটক রুম বুকিং ছাড়া সাজেক এসেছিলেন তাদের অনেকেই বিকালে ফিরে গেছেন। আবার এর মধ্যে বিকালে যারা রুম বুকিং ছাড়া এসেছেন তাদের মধ্যে অনেকে রুম না পেয়ে বিভিন্ন বাসা বাড়িতে থাকতে হয়েছে। বিপুল পর্যটক আসায় পানির সংকট আরও বৃদ্ধি পায়। বৃষ্টি না হলে এই সংকট সহসা কমবে না।

পানি সরবরাহ প্রতিনিধি গুলো চাকমা জানান, পর্যটক থাকলে প্রতিদিন ১৬০ থেকে ১৭০ গাড়ির পানির প্রয়োজন পরে। তবে ছড়ায় পানি শুকিয়ে যাওয়ায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৬০ গাড়ি পানি সরবরাহ করা গেছে।

উল্লেখ্য, সাজেকে ১২০টির মতো রিসোর্ট ও ছোট বড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রিসোর্টে প্রায় তিন হাজার পর্যটক রাতযাপন করতে পারেন।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি