ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৯

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদ ভোট হতে যাচ্ছে। ১৫ সদস্যের কাউন্সিলে স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা। বিশ্লেষকরা বলছেন, এই ভোটে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেবে। কেননা, এই ভোট পাস হলে তা ফিলিস্তিনকে কার্যকরভাবে একটি রাষ্ট্রের স্বীকৃতি দেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কূটনীতিকরা বলেছেন, একটি খসড়া প্রস্তাবে ১৯৩ সদ্যসদের জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া’র সুপারিশ করা হয়েছে।

খসড়া রেজোল্যুশনটি উপস্থাপন করেছিল কাউন্সিলের সদস্য দেশ আলজেরিয়া। বৃহস্পতিবার বিকেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটের দিন ঠিক করা হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মন্ত্রী ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

শুক্রবারের ভোটে খসড়া প্রস্তাবটি পাস হতে এর পক্ষে কমপক্ষে নয়টি ভোট এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া বা চীনকে ভেটো দেওয়া থেকে বিরত থাকতে হবে।

এই ভোটে ১৩টি কাউন্সিল সদস্যের সমর্থন থাকবে এবং যুক্তরাষ্ট্র তার ভেটো  শক্তি প্রয়োগ করবে বলে মনে করছেন কূটনীতিকরা।

/এএকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি