মাদক ব্যবসায়ীকে ধরতে গাঁজার ক্রেতা সাজলেন ডিবির ওসি

গাইবান্ধা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১৭:৫৮আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:৫৮

ক্রেতা সেজে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আধা কেজি গাঁজাসহ গরির রবিদাস (২৬) ও হামিদুল ইসলাম মিস্ত্রি (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২০ অক্টোবর) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার গরিব রবিদাস উজান বোচাগাড়ী গ্রামের শ্রী খোকা রবিদাসের ছেলে ও হামিদুল ইসলাম মিস্ত্রি পূর্ব চন্ডিপুর হাঁসের খামার গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, বেচাকেনার উদ্দেশে গরিব দাস অন্য জায়গা থেকে আধা কেজি গাঁজা এনে বসত বাড়িতে রেখেছে। মঙ্গলবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে ধরতে নিজেই ক্রেতা সেজে গাঁজা কিনতে যাই। এক পর্যায়ে রবিদাসের কাছ থেকে গাঁজা কেনার সময় ডিবি পুলিশের অন্য সদস্যরা তার বাড়িতে অভিযান চালায়। এ সময় আধা কেজি গাঁজাসহ রবিদাস ও তার বাড়িতে থাকা হামিদুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।’ 

ওসি আরও জানান, রবিদাস ও হামিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী