অপহরণের নামে ৮ বছর আত্মগোপনে, অবশেষে কারাগারে বৃদ্ধ

হিলি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১৬:১২আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:১২

দিনাজপুরের ঘোড়াঘাটে আট বছর ধরে নিখোঁজের নামে আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজানোর পর আইমুদ্দিন হোসেন (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জালিয়াতির মামলায় তার দুই বছর সাজা হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার দিবাগত রাতে ঘোড়াঘাট থানার পুলিশ মুন্সীগঞ্জের লৌহজং থানার নয়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার রুপসীপাড়া (ভেকসি) গ্রামের মৃত কিসমতুল্লাহর ছেলে। ২০১৩ সালের ১৮ মার্চ থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইমুদ্দিন স্বীকার করেছেন, ২০১৩ সালে স্বেচ্ছায় আত্মগোপনের পর ঘোড়াঘাট থেকে পালিয়ে তিনি প্রথমে বগুড়া এবং পরে পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর এলাকায় দীর্ঘদিন অবস্থান করেন। সেখানে থাকাকালে চর অঞ্চলের কিছু লোকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই সূত্রে তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাকুটিয়া চরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে স্থানীয় এক নারীকে বিয়ে করে তিনি বসবাস করছিলেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির সোমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সালে আইমুদ্দিন প্রতিবেশী মোজাহার আলীর কাছে ৪২ শতক জমি বিক্রির জন্য চুক্তি করেন। চুক্তি অনুযায়ী মোজাহার চার লাখ ২০ হাজার টাকা আইমুদ্দিনকে দেন। তবে জমি রেজিস্ট্রি করতে গেলে মোজাহার দেখতে পান কাগজে ৪২ শতকের পরিবর্তে ৩৬ শতক লেখা। এ নিয়ে দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে আইমুদ্দিন কৌশলে ওই জমি ছেলেমেয়ের নামে লিখে দিয়ে আত্মগোপন করেন। পরে তার ছেলে আব্দুল আজিজ মোজাহারকে ফাঁসাতে আদালতে গিয়ে মিথ্যা অপহরণের অভিযোগ এনে মামলা করেন।’

ওসি আরও বলেন, ‘মোজাহার আলী জমি ক্রয়ে জালিয়াতির অভিযোগ এনে যে মামলা করেছিলেন, সেই মামলায় আত্মগোপনে থাকা আইমুদ্দিনের দুই বছর সাজা হয়েছে। তাই তাকে গ্রেফতার করে আজ সোমবার দিনাজপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী