পীরগঞ্জে হামলা: শিবির নেতাসহ আরও ১০ জন রিমান্ডে

রংপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৮:০৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮:০৬

রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার দুই শিবির নেতাসহ আরও ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী খান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে রংপুর কারাগার থেকে ছাত্র শিবিরের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নেতা মামুন মন্ডল, ওমর ফারুক ওরফে সনেটসহ ১০ আসামিকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবার রহমান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এসআই মাহবুবার রহমান বলেন, আজ ১০ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকালে এই মামলায় গ্রেফতারকৃত ১৩ আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। তাদের মধ্যে রাশেদ নামের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাকি ১২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং সহিংসতার একটিসহ চারটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৭১ জন। এদের মধ্যে দুই দফায় ৫০ জনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

/এএম/ 
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান