বিএনপি ষড়যন্ত্র ও বন্দুকের শক্তিতে বিশ্বাসী: হাছান মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ১৯:২৭আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯:২৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন মির্জা ফখরুল সাহেব। তারা তো জনগণের শক্তিতে বিশ্বাস করেন না। তারা ষড়যন্ত্রের শক্তি আর বন্দুকের শক্তিতে বিশ্বাস করেন। তাই নির্বাচনে অংশ নেবেন না। 

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগে জেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে ৭২’র সংবিধানই আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। পরবর্তীতে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখল করে, এরশাদ সাহেব ক্ষমতা দখল করে, ৭২ সংবিধানের কাটাছেঁড়া করেছে। তারা সংবিধানের মূল চেতনাকে নষ্ট করেছে। আমরা সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য যেই সংবিধান কাটাছেঁড়া করা হয়েছিল, সেটাকে পরিমার্জন করেছি। 

তিনি আরও বলেন, বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং সমাজের মাঝে বিভেদ সৃষ্টি করে ভোট আদায়ের চেষ্টা করে, সেই চক্র অর্থাৎ বিএনপি-জামায়াত চক্র সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী দেশের পূজামণ্ডপসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে। সেগুলো ধীরে ধীরে দিবালোকের মত স্পষ্ট হচ্ছে। 

/এসএইচ/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
মামলা থাকা সাংবাদিকদের বিষয়ে যা বলছে সরকার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের