রংপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন, ভোগান্তি চরমে

লিয়াকত আলী বাদল, রংপুর
০৬ নভেম্বর ২০২১, ১০:৫৪আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১০:৫৪

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলমান বাস-ট্রাক-ট্যাংক লরি ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবারও (৬ নভেম্বর) রংপুর থেকে কোনও দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। বিশেষ করে ঢাকাগামী ও আন্তঃজেলার অর্ধশতাধিক রুটে চলেনি কোনও বাস। আগাম টিকেট নিয়ে যারা নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডে এসেছেন তারা পড়েছেন বিপাকে। চাকরিতে যোগদান, জরুরি প্রয়োজন এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে চাওয়া তরুণ-তরুণীদের চরম ভোগান্তি পোহাতে হয়। 

যাত্রীরা অভিযোগ করেন, ডিজেলের দাম বাড়ানোর প্রভাব পড়বে নিম্ন ও মধ্যবিত্তদের ওপর। বাসের ভাড়া বাড়ানো হলে সাধারণ যাত্রীদের জন্য তা হবে কষ্টদায়ক। এ অবস্থায় ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন যাত্রীরা। 

ঢাকায় যাওয়ার অগ্রিম টিকেট কেটে স্ট্যান্ডে এসে বাস চলাচল করবে না জেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গৃহবধূ মমতাজ বেগম। তিনি বলেন, সরকার ডিজেলের দাম বৃদ্ধি করে আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের আবারও বিপদে ফেললেন। আবার ভাড়া বাড়বে, বাড়তি টাকা আমরা কোথায় পাবো। 

রংপুর থেকে ছেড়ে যায়নি কোনও দূরপাল্লার বাস মায়ের অসুস্থতার কথা শুনে তিন দিনের ছুটিতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সেলিম জানান, কাল রবিবার জয়েন না করলে চাকরি থাকবে না। এভাবেই বিভিন্ন কাজে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে আসা অনেককে ফিরে যেতে দেখা গেছে।
  
এদিকে ডিজেলের দাম বাড়ানোর কারণে কৃষকরা হতাশার কথা জানিয়েছেন। জমিতে সেচ দিতে হলে ডিজেলচালিত পাম্প দিয়ে কাজ করতে হয়। রংপুরের কৃষকরা অভিযোগ করেছেন, এখন আলু রোপণ করা ও গম চায়ের সময়। আলু রোপণ ও গম চাষ করতে হলে জমি তৈরি করা আলু ও গমের বীজ রোপণ করতে কয়েক দফা পানি দিতে হবে। এমনিতেই গত বছর উৎপাদিত আলুর ন্যায্যমূল্য তো দূরের কথা আসল টাকাই আসেনি। এছাড়াও ধান চাষ করতে জমিতে প্রচুর সেচ দিতে হয়। ডিজেলের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত কৃষকদের ওপর নির্যাতন করার সামিল। 

রংপুর নগরীর কাছেই দর্শনা এলাকার কৃষক আলতাফ হোসেন বলেন, ডিজেল ছাড়া কোনও ফসলের চাষ করা যায় না। কারণ জমিতে পানি সেচ দিতে ডিজেলচালিত পাম্পের ওপর ভরসা করতে হয়। এমনিতেই আমরা ফসলের ন্যায্যমূল্য পাই না। তার ওপর ডিজেলের দাম বৃদ্ধির মাধ্যমে সরকার কৃষকদের প্রতি চরম অবিচার করেছেন। 

একই কথা বলেন, পার্শ্ববর্তী উত্তম এলাকার কৃষক সালেহ মিয়া, আঙ্গুর আলীসহ অনেকে। তারা ডিজেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনার দাবি জানান। 

 

/টিটি/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম