কেজিতে ১৫ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

হালিম আল রাজী, হিলি
০৮ নভেম্বর ২০২১, ১৭:৪৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:৪৩

সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১৫ টাকা। একদিন আগে প্রতিকেজি কাঁচা মরিচ পাইকারিতে ১০০ টাকা বিক্রি হয়েছিল। সোমবার (০৮ নভেম্বর) দাম কমে বিক্রি হচ্ছে ৮৫ টাকা। 

একইভাবে খুচরা বাজারে কমেছে কেজিতে ২০ টাকা। একদিন আগে ১২০ টাকা কেজি বিক্রি হলেও আজ ১০০ টাকা বিক্রি হচ্ছে। বন্দর দিয়ে আমদানিকৃত কাঁচা মরিচ একসপ্তাহ ধরে ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মাঝে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা মেহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে গেলেই দেখি সব জিনিসের দাম বাড়তি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আমাদের নাগালের বাইরে। যে কাঁচা মরিচ কয়েকদিন আগে ৭০-৮০ টাকা কেজি কিনলাম। সেই কাঁচা মরিচ গতকাল ১২০ টাকা কিনতে হলো। আজ কেজি ১০০ টাকা। কিছুটা সুবিধা হয়েছে। তবে সব জিনিসপত্রের দাম কমলে আমরা একটু স্বস্তি পেতাম।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এই অঞ্চলের মানুষের কাঁচা মরিচের চাহিদা মেটাতে হয় নওগাঁ ও বগুড়া অঞ্চলে উৎপাদিত মরিচ দিয়ে। সরবরাহ ভালো থাকায় গত কয়েকদিন কাঁচা মরিচের দাম কম ছিল। তবে পরিবহন ধর্মঘটের কারণে সরবরাহ কমায় দাম বাড়তি ছিল। আজ অবশ্য দাম কমেছে। একই সঙ্গে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় দাম আরও কমবে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচের আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের চাহিদা মেটাতে ও দাম নাগালে রাখতে আমদানি হচ্ছে। ভারতের বাজারেও আগের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমেছে। ফলে দেশের বাজারে কমেছে। গত একসপ্তাহ ধরে ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা কাঁচা মরিচ। তবে বাজারে বেশি দামে বিক্রি করেন ব্যবসায়ীরা।

/এএম/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী