নীলফামারীতে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

তৈয়ব আলী সরকার, নীলফামারী
১০ নভেম্বর ২০২১, ১১:৫৬আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১২:০৩

এবার আবহাওয়া অনুকূলে ও প্রচুর পানি পাওয়ায় নীলফামারীতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান চাষে খ্যাত উত্তরের এই জেলায় এখন মাঠজুড়ে শুধুই সোনালী ধানের সমারোহ। বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় এক লাখ ১৩ হাজার ৭৫ হেক্টর আমন চাষের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে কৃষি বিভাগ। এবার লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত জমির পরিমাণ এক লাখ ১৩ হাজার ১০০ হেক্টর। গত বছর অর্জিত জমির পরিমাণ ছিল এক লাখ ১২ হাজার ৬৪২ হেক্টর। 

তুলনামূলকভাবে এবার ৪৫৮ হেক্টর জমিতে আমনের চাষ বেশি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মন্ডল।

এক লাখ ১৩ হাজার ১০০ হেক্টরের মধ্যে উফশি ৯৪ হাজার ১৩৪ হেক্টর, স্থানীয় জাত ৫১০ হেক্টর, ও হাইব্রিড ১৮ হাজার ৪২৫ হেক্টর। এ ছাড়া মোট আবাদের সুগন্ধি ব্রি-ধান ৩১ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। কৃষকরা আশা করছেন, চলতি মাসের শেষের দিকে সোনালী ধান কেটে ঘরে তুলতে পারবেন।

শতভাগ ধান ঘরে তুলতে কৃষি বিভাগ নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে ইঁদুর দমন, আলোক ফাঁদ, উঠান বৈঠক করে কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে। এসব কাজ ছাড়াও জেলায় ১৮৪ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকের জমিতে ফসলের তদারকিসহ নানা পরামর্শ দিচ্ছেন।

চলতি মাসের শেষে ধান কেটে ঘরে তুলতে পারবেন কৃষকরা

সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের আবুল কালাম আজাদ বলেন, এবার ১২ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। গত বোরো মৌসুমে ছয় বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। এই মৌসুমে আবহাওয়া অনুকূলে ও প্রচুর বৃষ্টির পানি পাওয়ায় ১৮ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। ফলন খুব ভালো হয়েছে। ধানের প্রতিটি শীষ সোনার মতো জ্বলজ্বল করছে। ফলনসহ বাজারে ভালো দাম পেলে লাভবান হবো।

কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের ধানচাষি শফিকুল ইসলাম বলেন, এবার প্রচুর পানি ও আবহাওয়া ভালো পেয়ে ২১ বিঘা জমিতে ধানের চাষ করেছি। এর মধ্যে স্থানীয় জাতের ধান আছে ১০ বিঘা। বাকি ১১ বিঘা উফশি জাতের। চলতি মাসের শেষ দিকে সোনালী ধানের গন্ধে ভরে উঠবে কৃষকের বাড়ির উঠান।

একই এলাকার বর্গাচাষি মফিজার রহমান বলেন, চাচাতো ভাইয়ের কাছ থেকে আড়াই বিঘা জমি বর্গা নিয়ে হাইব্রিড ধান চাষ করেছি। এবার পোকা ধান খায়নি। বিঘায় ২০-২১ মণ ধান হওয়ার কথা।

তিনি বলেন, প্রতিদিন আসি আর ধান কাটার স্বপ্ন দেখি। ধান কাটি ছাওয়ার, লেখা পড়ার খরচ, কাপড় চোপড় আর বাড়ির খরচসহ বাকি দিন ভালোভাবে চলবো।

বাজারে ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা কৃষকদের

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষেতে পোকা মাকড়ের আক্রমণ ছাড়াই কৃষক ধান ঘরে তুলতে পারবেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উঠান বৈঠকসহ সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। তুলনামূলকভাবে উফশি জাতের ধানের আবাদ এবার বেশি হয়েছে। বাজারে ভালো দাম পেলে ক্ষতিগ্রস্ত কৃষক ঘুরে দাঁড়াতে পারবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, কৃষি বিভাগের তৎপরতায় স্থানীয় জাতের ধানের আবাদ কমে উফশি জাতের ধানের আবাদ বেড়েছে। মোট উফশির আবাদ হয়েছে ৯৪ হাজার ১৩৪ হেক্টর। কৃষক এখন হাইব্রিড ও উফশি জাতের ধানের আবাদ বেশি করছে। আশা করি, এসব ধানে এবারও বাম্পার ফলন হবে। বাজারে ধানের দাম ভালো পেলে কৃষকের শতভাগ স্বপ্নপূরণ হবে।

/এএম/ /এসএইচ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী