৪ ঘণ্টা পর হিলিতে আমদানি-রফতানি শুরু

হিলি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ১৭:০৭আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭:০৭

চার ঘণ্টা বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের পণ্য প্রবেশের একমাত্র সড়কে আমদানিকৃত পাথরবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ায় দুপুর ১২টা থেকে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

সোমবার (১৫ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ায় বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার দুপুরে ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা একটি ট্রাক বন্দরের প্রধান সড়কে বিকল হয়ে পড়ে। ট্রাকের এক্সেল ভেঙে যাওয়ায় ঠিক করতে চার ঘণ্টা সময় লাগে। এ জন্য আমদানি-রফতানি বন্ধ ছিল। ট্রাকটি কিছুটা সচল করে রেললাইন থেকে সরিয়ে বালুরচরে রাখা হয়। এরপর আমদানি-রফতানি শুরু হয়। 

তিনি বলেন, যেহেতু চার ঘণ্টা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল সেহেতু স্বাভাবিক দিনে বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয় তার চেয়ে কম হবে। এ ছাড়া সময় কমের কারণে বন্দর দিয়ে অন্যান্য পণ্যের সঙ্গে পেঁয়াজ আমদানিও কম হবে। এতে পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকা পড়বে। আমদানিকারকদের ক্ষতির মুখে পড়তে হবে।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি