‘কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই’

রংপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১২:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৪:৪০

কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে কারিকুলাম পরিবর্তনের কথা বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, আমরা সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাই না। লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনও সিংহভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই। যাতে তারা লেখাপড়া শেষে কাজ পায় ও স্বনির্ভর হতে পারে। 

শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা যাতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করার পর কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেভাবে আমরা তৈরি করে দিতে চাই। সে জন্যই আমরা কর্মশালার আয়োজন করেছি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছি।

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, অচিরেই এ কার্যক্রম শুরুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, ডিন আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 



/টিটি/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী