কবজিবিহীন হাতে এসএসসি পরীক্ষা দিচ্ছে মোবারক

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ২২:৪৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২:৪৪

জন্ম থেকেই দুই হাতের কবজি না থাকলেও লেখাপড়া থেমে থাকেনি মোবারক আলীর। পিএসসি এবং জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।

মোবারক আলীর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে। তার বাবা দিনমজুর এনামুল হক।

সোমবার (২২ নভেম্বর) ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৯ নম্বর কক্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে গণিতের পরীক্ষা দিয়েছে মোবারক। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তাকে অতিরিক্ত সময় দেওয়ার কথা থাকলেও তা লাগছে না। অন্য শিক্ষার্থীদের মতই নির্ধারিত সময়ে পরীক্ষা দিয়ে কেন্দ্র ত্যাগ করে।

মোবারক আলীর পরিবার সূত্রে জানা যায়, জন্ম থেকে দুই হাতের কবজি ছিল না মোবারক আলীর। তাকে নিয়ে চিন্তায় ছিলেন বাবা-মা। মোবারক আলীর বেড়ে উঠায় মা মরিয়ম বেগমের চেষ্টার কমতি ছিল না। ছেলের এমন অবস্থায় বিচলিত হলেও ভেঙে পড়েননি। মায়ের সাহসে ছেলেকে স্কুলমুখী করে দুই হাতের কবজি একখানে করে কলম দিয়ে খাতায় লেখার কৌশল শেখান। স্কুলে ভর্তির পর সহযোগিতা করেন সহপাঠীরা। এভাবে পিএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। ২০১৮ জেএসসি পরীক্ষায়ও পেয়েছে জিপিএ-৫।

মোবারক আলীর মা মরিয়ম বেগম বলেন, দুই ভাই এক বোনের মধ্যে মোবারক বড়। নিজের কাজ নিজেই করতে পারে। তার ইচ্ছাশক্তি প্রবল। আমরা অর্থনৈতিকভাবে দুর্বল। তারপরও তাকে পড়ালেখা করাতে চাই।

মোবারক আলী জানায়, হতদরিদ্র পরিবারে আমার জন্ম। কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো ফলাফল করে বাবা-মাসহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারি।

কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক বলেন, মোবারক বিশেষ চাহিদা সম্পন্ন হলেও মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী। আমি আশা করছি, সে ভালো ফলাফল করবে।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব গোলাম কিবরিয়া বলেন, মোবারক আলী অন্য শিক্ষার্থীদের মতই প্রত্যেক পরীক্ষায় অংশ নিয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তাকে বাড়তি সময় দেওয়া হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়েই পরীক্ষার খাতায় লেখা শেষ হয়েছে তার।

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী