এক বছর পর হিলি বন্দর দিয়ে মটরশুঁটি আমদানি শুরু

হিলি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ১১:৪০আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১:৪০

দেশীয় মটরশুঁটি এখনও না বাজারে ওঠেনি। এ কারণে চাহিদা থাকায় এক বছর বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আমদানি শুরু হয়েছে। এসব মটরশুঁটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বন্দর দিয়ে এ বছর প্রথমবারের মতো মটরশুঁটি আমদানি করা হয়। এ দিন একটি মিনি ট্রাকে দুই টন ৭৫০ কেজি আমদানি করা হয়েছে। 

ভারতের দক্ষিণ দিনাজপুরের জগৎবাবা ইন্টারন্যাশনাল মটরশুঁটি রফতানি করছে। আমদানি করছে হিলি স্থলবন্দরের খান ইন্টারন্যাশনাল। ভারতের আসানসোল অঞ্চল থেকে প্রতিটন মটরশুঁটি দুইশ’ মার্কিন ডলার মূল্যে (১৭ লাখ ১৬ হাজার টাকা) আমদানি করা হচ্ছে।  

রফতানিকারক সুশান্ত হালদার বাংলা ট্রিবিউনকে জানান, আমদানিকারকদের চাজিদা অনুযায়ী বাংলাদেশে মটরশুঁটি রফতানি করছি। এখন চাহিদা বেশি থাকায় দামও ভালো পাওয়া যাচ্ছে।

মটরশুঁটি আমদানিকারক ও হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশীয় মটরশুঁটি এখনও ওঠেনি। তাই বাজারে বেশ চাহিদা রয়েছে। মটরশুঁটির বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ভারত থেকে আমদানি করা হচ্ছে। আর কিছু দিন পর দেশীয় মটরশুঁটি উঠবে। তখন বাজারে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। আপাতত এক মাসের মতো আমদানি হতে পারে।   

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এক বছর বন্ধের পর বন্দর দিয়ে আবারও ভারত থেকে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। প্রথমদিন একটি মিনি ট্রাকে দুই টন ৭৫০ কেজি আমদানি হয়েছে। বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন এই পণ্য আমদানি শুরুর ফলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয় বাড়বে।

/এসএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম