দুই দিনের ব্যবধানে আবারও বাড়লো পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ১৪:১৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪:১৯

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকারকরা আমদানি কমিয়ে দেওয়ায় দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। 

বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে দুই জাতের পেঁয়াজ (ইন্দোর ও নগর) আমদানি হচ্ছে। ইন্দোর জাতের পেঁয়াজ দুই দিন আগে বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা কেজি বিক্রি হয়। বর্তমানে তা বেড়ে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নগর জাতের পেঁয়াজ আগের মতো ৩০ থেকে ৩১ টাকা কেজি বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার সাইফুল ইসলাম বলেন, আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। দুই দিনের ব্যবধানে কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে।

ব্যবসায়ী স্বপন হোসেন বলেন, গত সপ্তাহ থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়ে যায়। পাশপাশি বার্মা থেকেও প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে। বার্মার পেঁয়াজের দাম কম ও মান ভালো হওয়ায় ভারতীয় পেঁয়াজের চাহিদা অনেকটা কমে যায়। এতে আমদানিকারকদের লোকসান হচ্ছিল। তাই আগের তুলনায় আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। ভারতের বিভিন্ন অঞ্চলের নতুন পেঁয়াজ উঠছে।  সরবরাহ ভালো হলে পেঁয়াজের আমদানি বাড়বে। সেই সঙ্গে দাম কমে ২০ টাকায় নেমে আসবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় কিছুটা কমেছে। আগে বন্দর দিয়ে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো।বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৯ ট্রাকে ৫৭২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের