সকালে এইচএসসি পরীক্ষা, এখনও প্রবেশপত্র না পেয়ে সড়কে পরীক্ষার্থীরা

রংপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:৫৩

রাত পোহালেই বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কয়েকঘণ্টা পর পরীক্ষা শুরু হলেও এখনও প্রবেশপত্র পাননি রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকার বিয়াম কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী। এতে পরীক্ষা দিতে প্রবেশপত্রের দাবিতে বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রংপুর হারাগাছ সড়ক অবরোধ করে কলেজের অধ্যক্ষের বাসা ঘেরাও করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ফলে নগরীর ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, আন্দোলনকারীরা সবাই সাহেবগঞ্জ বিয়াম কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আন্দোলনকারী দেড় শতাধিক শিক্ষার্থী প্রত্যেককে নিয়মানুযায়ী পরীক্ষার ফিসহ যাবতীয় ফি জমা দিয়েছে। বেশ কয়েকদিন ধরে কলেজের অধ্যক্ষ আইনুল হক পরীক্ষা তাদের প্রবেশপত্র দেওয়া কথা বলে আসছিলেন। বুধবার দিনভর তাদের কলেজে বসিয়ে রেখে সন্ধ্যা ৭টার দিকে তিনি জানান, কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের কারও প্রবেশপত্র আসেনি। বোর্ডে কিছু সমস্যা হয়েছে সে কারণে তাদের বৃহস্পতিবার থেকে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে অধ্যক্ষ পেছন দিক দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনে হরাগাছ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে অভিভাবকরাও তাদের সঙ্গে যোগ দেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের বাসাও ঘেরাও করে রাখে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ তাদের রেজিস্ট্রেশন আদৌ করিয়েছেন কি-না তাদের সন্দেহ রয়েছে। সে কারণে অধ্যক্ষের আটক ও তাদের পরীক্ষা দিতে সুযোগ দেওয়ার দাবি জানান। প্রবেশপত্র না পাওয়া পর্যন্ত প্রয়োজনে সারা রাত তারা অবস্থান করবে বলে জানায়। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট রেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

শিক্ষার্থী আসমা আকতার বলে, ‘দুই বছর লেখাপড়া করার পর পরীক্ষার ফি রেজিস্ট্রেশন ফি বাবদ আমরা প্রত্যেক শিক্ষার্থী তিন হাজার ১০০ টাকা করে দিয়েছি। সকালে এইচএসসি পরীক্ষা শুরু হবে, আমরা পরীক্ষা দিতে চাই। অধ্যক্ষ প্রবেশপত্র আসেনি এ কথা শুনতে চাই না। আমার শিক্ষা জীবন ধ্বংস করার চক্রান্ত মেনে নেব না। প্রয়োজনে সরা রাত অবস্থান করা হবে।’

আন্দোলনকারী পাভেল বলে, ‘শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রেখে বলছে, প্রবেশপত্র আসেনি। তাহলে কি আমরা পরীক্ষা দেবো না?’ তারা প্রশাসনকে তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে দাবি জানায়।

ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন হারাগাছ থানার ওসি শওকত আলী। তিনি জানান, শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। এদিকে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী