ওজনে গরমিল হওয়ায় হিলিতে ভারতীয় পণ্য রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি 
০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৩

ভারত থেকে রফতানিকৃত পণ্যের ওজন বাংলাদেশের কাটায় কম হওয়ার অভিযোগ তোলার প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রফতানি বন্ধ করে রেখেছেন ভারতীয় ট্রাকচালকরা।

রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় ভারতের দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা চেকপোস্ট গেটের ভারত অভ্যন্তরে অবস্থান নিয়ে পণ্য রফতানি বন্ধ করে দেন। সেই সঙ্গে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এই কর্মসূচির কারণে ভারত থেকে পণ্য রফতানি হয়নি। বাংলাদেশ থেকে ভারতে রফতানির অপেক্ষায় বন্দরের প্রধান সড়কে রাইস ব্র্যান্ড ওয়েল নিয়ে বেশকিছু ট্রাক দাঁড়িয়ে রয়েছে।

ভারতের দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন ঘোষ ও সাধারণ সম্পাদক সন্তু দত্ত জানান, বাংলাদেশে রফতানিকৃত পণ্য কাটায় ওজন করিয়ে ট্রাকে বাংলাদেশের আমদানিকারকদের কাছে বুঝিয়ে দিতে হিলি স্থলবন্দরে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের কাটায় আবারও সেই পণ্যের ওজন করানো হলে কম দেখা যায়। এ কারণে আমাদের ভাড়া কাটা হয়, ডেমারেজ দিতে হয়। দীর্ঘদিন ধরেই এমন ঘটে আসছে। এর প্রতিবাদ করলেও বাংলাদেশের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে সকবল ধরনের পণ্য রফতানি বন্ধ করে দিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে বসেছি। দেখছি কী করা যায়।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম