যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, স্বামীর কারাদণ্ড লাখ টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি 
১২ ডিসেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২০:১৮

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের মামলায় স্বামী আনিসুর রহমানের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রবিবার (১২ ডিসেম্বর) বিকালে রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর হোসেন তুহিন বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আনিসুর রহমান। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার পানাপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ১০ বছর আগে নীলফামারী জেলার কিশোরগঞ্জের এক তরুণীর আনিসুরের বিয়ে হয়। বিয়ের সময় স্ত্রীর পরিবার স্বামীকে নগদ এক লাখ টাকা, সোনার গহনা ও আসবাবপত্র দেয়। ১০ বছরের সংসারে তাদের দুটি সন্তান জন্ম নেয়। ২০১৪ সালের ৬ জুন স্বামী আনিসুর এক লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর কাছে। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। এ সময় স্ত্রীকে মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আনিসুর আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। সেই সঙ্গে গ্রেফতারের দিন থেকে রায় কার্যকর হবে বলে বিচারক উল্লেখ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ