নৌকার বিপক্ষে কাজ করায় আ.লীগের ১০ নেতাকে অব্যাহতি

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫০

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার বিপক্ষে কাজ করায় উপজেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ ডি‌সেম্বর) বিকা‌লে উপ‌জেলা আওয়ামী লী‌গের ব‌র্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বকসি, সহ-দফতর সম্পাদক হরিপদ সরকার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মিজানুর রহমান মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ সরকার রানা, সদস্য কার্তিক চন্দ্র সরকার ও কানাই চন্দ্র সেন।

নুরুল হুদা দুলাল বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা এবং গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সর্বসম্ম‌তিক্রমে ১০ নেতাকে দল থে‌কে অব্যাহতি দেওয়া হ‌য়ে‌ছে। সং‌শ্লিষ্ট‌দের কা‌ছে অব্যাহতিপত্র পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের