শিশুখাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান, চিপস-লিচু পুড়িয়ে ধ্বংস

রংপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ২১:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২১:০০

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ এলাকার মিফতাউল ফুড প্রোডাক্ট নামে একটি অননুমোদিত শিশুখাদ্য কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ ডিসেম্বর) বিকালে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ চিপস, তৈরি লিচুসহ বিভিন্ন শিশুখাদ্য জব্দ করে। কারখানা কর্তৃপক্ষ কোনও বৈধ অনুমতিপত্র দেখাতে না পারায় সবগুলো মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশ যৌথভাবে ওই কারখানায় অভিযান চালায়। সেখানে বিভিন্ন শিশুখাদ্য দেখতে পেয়ে কারখানার মালিক মফিজুল ইসলামের কাছে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমতিসহ কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। ফলে সেগুলো খাবার অনুপযোগী ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিবেচনায় সব মালামাল আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। বন্ধ করে দেওয়া হয় কারখানাটি।

/এফআর/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদণ্ড
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম