মেম্বার প্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৭:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৭:৩২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আবু তাহের (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।  বুধবার (৫ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।

আবু তাহের ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ চলাকালে বিকাল পৌনে ৩টার দিকে কেন্দ্রের বাইরে আবু তাহেরের সঙ্গে মেম্বার প্রার্থী রাসেল আহমেদের (ফ্যান) কর্মী-সমর্থকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামলা চালায় রাসেলের কর্মী-সমর্থকরা। এ সময় তারা ধারালো হাসুয়া দিয়ে আবু তাহেরের গলা কেটে ফেলে। গুরুতর অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযুক্ত মেম্বার প্রার্থী রাসেলসহ কর্মী-সমর্থকরা গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইলিয়াস জিকো জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম