দিনাজপুরের বিরামপুরে বাড়িতে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুরের মাধুপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- মোকছেদ আলী (৫২), বাবুল হোসেন (৫৭), হাকিম উদ্দিন (৫৫), শরিফুল ইসলাম (৪০), মাহবুর রহমান (৩৪), মোয়াজ্জেম হোসেন (৪৫), মিজানুর রহমান (৪২), আমিনুর ইসলাম (৪৫), মিজানুর রহমান (৪২), আয়েজ উদ্দিন (৬৫), গোলজার হোসেন (৪৫), নূরুন্নবী মোল্লা (৩৩), গোলাপ হোসেন (৪৫), মশিরুল ইসলাম (৩২), হাফিজুর রহমান (৪৫), পরিমল টুডু (৪৫), বাবলু মোল্লা (৩৩), শরিফুল ইসলাম (৩৫), আবু তাহের (৩৭), আমিনুর রহমান (৩৭) ও শাহিনুর ইসলাম(২৮)। তারা সকলেই ওই এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, সীমান্ত এলাকার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে শামীম মিয়ার বাড়িতে আসর বসিয়ে টাকা দিয়ে জুয়া খেলার খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ২১ জুয়াড়িকে আটক করা হয়। এ ছাড়া সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ সাত হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।









