প্রথমধাপে টিকা পাচ্ছেন হিলির পাঁচ হাজার শিক্ষার্থী

হিলি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৪:৩২আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪:৩২

করোনা সংক্রমণ রোধে দিনাজপুরের হিলিতে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। তবে টিকা নিতে অনেক শিক্ষার্থীকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বুথে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। একইসঙ্গে হাকিমপুর পৌরসভা ও আমদানি রফতানিকারক গ্রুপের পৃথক দুটি বুথে টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে করোনার টিকা গ্রহণ করছেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী সাড়ে আট হাজার শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে প্রথম পর্যায়ে চার হাজার আটশ’ টিকা পেয়েছি। যে কারণে ওই পরিমাণ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। পর্যাপ্ত টিকা পাওয়া গেলে বাকিদেরও দেওয়া হবে।  

টিকা নেওয়া শিক্ষার্থী তানজিলা আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, আজ আমাদেরকে বিদ্যালয়ের শিক্ষকরা টিকা দিতে নিয়ে এসেছেন। এই টিকা দিতে পেরে খুব ভালো লাগছে বিশেষ করে করোনার নতুন ধরন ওমিক্রনের যে ভয় ছিল সেটি দূর হয়ে গেলো। 

এসএসসি পরিক্ষার্থী কামরুন নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী। এসএসসি পরীক্ষার জন্য টিকা দেওয়া বাধ্যতামূলক। টিকা না দিলে পরীক্ষা দেওয়া যাবে না। সেজন্য সবাই আমরা টিকা দিতে এসেছি। টিকা নিতে পেরে ভালো লাগছে। 

 

 

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি