শীতে হিলির হাসপাতালে বেড়েছে ভিড়

হিলি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১৬:৪৬আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২১:০৬

বৃষ্টি হওয়ায় পর থেকে দিনাজপুরের হিলিতে বেড়েছে শীতের মাত্রা। তীব্র শীতের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এতে হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশুকে হাসপাতালে নিয়ে আসা গৃহবধূ হাসি আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই-তিন দিন আগে হিলিতে বৃষ্টি হওয়ায় আবারও শীত বেড়েছে। আবহাওয়াজনিত কারণে ছোট বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে। আমার বাচ্চারও ডায়রিয়া। তাই হাসপাতালে নিয়ে এসেছি।’

আরেক গৃহবধূ বলেন, ‘হঠাৎ আমার বাচ্চার জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। এ কারণে ডাক্তার দেখাতে এসেছি।’

হাসপাতালে ভর্তি নুর আলম বলেন, ‘শীতের মধ্যে কাজে বের হয়ে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে। আমরা তো দিনমজুর। খুব অসুবিধার মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে আছি।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিব হাসান বলেন, ‘বর্তমানে শীতের প্রকোপ বেড়েছে। বিশেষ করে গত তিন-চার দিন ধরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগীও বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগই শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত। রোগী বাড়ায় আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।’

/আরকে/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম