ভারত থেকে ফিরলেন নেগেটিভ সনদ নিয়ে, চেকপোস্টে পরীক্ষায় পজিটিভ

হিলি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১৯:৪০আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৯:৪০

করোনা নেগেটিভ সনদ নিয়ে নয়ন কুমার (৩৪) নামে এক যুবক হিলি স্থলবন্দর দিয়ে শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে দেশের ফিরেছেন। তবে স্থলবন্দরের ইমিগ্রেশনে তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

ওই যুবক নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চকদেউলা গ্রামের ভবানিচরন মন্ডলের ছেলে। কিছুদিন আগে মেডিক্যাল ভিসায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে চিকিৎসার জন্য যান তিনি। এ নিয়ে এক সপ্তাহে ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরা দুজন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ হিলি দিয়ে দুজন পাসপোর্ট যাত্রী ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরেন। এ সময় ইমিগ্রেশনের চেকপোস্টে দায়িত্বরত মেডিক্যাল টিম পরীক্ষা করলে নয়ন কুমারের করোনা শনাক্ত হয়। পরে আমরা তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রেখেছি।’ 

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম