নিজ বাসায় ব্যবসায়ীর লাশ, স্ত্রী ও দুই ছেলে আটক

নীলফামারী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১৬:৫৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:৩৫

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিজ বাসা থেকে রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী জরিনা বেগম (৫৫), বড় ছেলে সনু ও ছোট ছেলে ইমরানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা শহরের কাজীপাড়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। রিয়াজ মৃত কমর উদ্দিনের ছেলে। তিনি শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এই তথ্য নিশ্চিত করেন।

নিহতের বড় ছেলে সনু বলেন, প্রতিদিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা রুমে ঘুমাচ্ছিলেন। আমরা চার ভাই ওপরের তলায় ঘুমাই। মা সকালে বাবার রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থা দেখে আমাদের খবর দেন।

তিনি জানান, বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগের কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী। তার কোনও শত্রু নেই। আমরা চার ভাই সনু, মনু, দানিস ও ইমরান। সবাই একই ভবনে থাকি। কীভাবে এ ঘটনা ঘটলো জানি না।

স্থানীয়রা জানায়, রিয়াজ উদ্দিন বৃদ্ধ বয়সেও ব্যবসা ও সহায় সম্পত্তি সামলাচ্ছিলেন। এ নিয়ে ছেলেদের মধ্যে অসন্তোষ ও পারিবারিক বিরোধ চলছিল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের