দিনাজপুরে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

দিনাজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ১০:০১আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১০:০৪

উত্তরের জেলা দিনাজপুরে মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারদিক। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার।

জেলার পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, নীলফামারীর সৈয়দপুরে ৮ দশমিক শূন্য, রংপুরে ৯ দশমিক ২, ডিমলায় ৮ দশমিক ৯, নওগাঁয় ৮ দশমিক শূন্য ও রাজশাহীতে ৮ দশমিক ৯ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত (সকাল ৬টা) পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রচন্ড শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

সদর উপজেলার খামারকান্তবাগ এলাকার রনজিৎ সরকার বলেন, ‌‘আমি রাজমিস্ত্রির কাজ করি। সকাল সকাল কাজে বের হতে হয়। কিন্তু ঠান্ডায় সঠিক সময়ে বের হতে পারি না। একদিন কাজ করলে একদিন বন্ধ রাখতে হয়। ফলে উপার্জন কমেছে।’

একই এলাকার মামুনুর রশিদ বলেন, ‘আমি কুড়িগ্রামের একটি প্রতিষ্ঠানে চাকরি করি। দুই দিন পর পর মোটরসাইকেল নিয়ে যেতে হয়। সকালে শীতে খুব কষ্ট হয়।  শীত না যাওয়া পর্যন্ত এই কষ্ট লাঘব হবে না।’

আবহাওয়া দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আগামী ২-১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

/এসএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম