শীতে কাঁপছে পঞ্চগড়, আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ১৩:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩:৪৪

মাঘের মাঝামাঝি থেকে পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এটাই দেশের ও চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

টানা চার দিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে রবিবার (৩০ জানুয়ারি) পঞ্চগড়ে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

তীব্র শীতে পঞ্চগড়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাত থেকে সকাল পর্যন্ত উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। কনকনে শীতে অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল জানান, সকাল ৬টার পর থেকে ৯টার মধ্যে হিমালয় থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহে তাপমাত্রা কমতে থাকে। এ কারণে শীতের তীব্রতা বাড়ে।

এদিকে দেশের ১৫ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরেই আছে ১৩ জেলায়। আগামীকাল তাপমাত্রা কিছুটা বেড়ে কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

/এমএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের