দিনাজপুরের ২১ ইউনিয়নের এগারোটিতে নৌকার জয়

দিনাজপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ২১:২৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২১:২৩

ষষ্ঠ ধাপে দিনাজপুরের ২১ ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার এবং বাকি ১০টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

সোমবার (৩১ জানুয়ারি) দিনাজপুরের সদর উপজেলার ৯, বিরল উপজেলার ৬, ঘোড়াঘাট উপজেলার ৪ ও বীরগঞ্জ উপজেলার ২ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। রাতে গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

সদর উপজেলার ৯ ইউনিয়নে বিজয়ীরা হলেন- সুন্দরবন ইউনিয়নে স্বতন্ত্র আব্দুল লতিফ, ফাজিলপুরে নৌকার অভিজিৎ বসাক, শেখপুরায় নৌকার মমিনুল ইসলাম, শশরায় স্বতন্ত্র মকছেদ আলী রানা, আউলিয়াপুরে নৌকার মোস্তফা কামাল, উথরাইলে স্বতন্ত্র রুহুল আমিন, শংকরপুরে স্বতন্ত্র আতাউর রহমান, আস্করপুরে স্বতন্ত্র আবু বক্কর সিদ্দিক ও কমলপুর ইউনিয়নে নৌকা প্রার্থী আহসান হাবিব সরকার। এই উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ভোট হয়নি।

বিরল উপজেলার ছয় ইউনিয়নে বিজয়ীরা হলেন- ধামইর ইউনিয়নে নৌকার মোসলেম উদ্দিন, শহরগ্রামে নৌকার ওয়াহেদ আলী, ভান্ডারায় নৌকার মামুনুর রশিদ মামুন, ধর্মপুরে স্বতন্ত্র প্রার্থী নুর ইসলাম, মঙ্গলপুরে স্বতন্ত্র প্রার্থী আবুর কাশেম ও রানীপুকুর ইউনিয়নে নৌকার প্রার্থী আল্লামা আজাদ ইকবাল।

ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিয়নে বিজয়ীরা হলেন- বুলাকিপুর ইউনিয়নে নৌকার সদের আলী, পালশায় স্বতন্ত্র কবিরুল ইসলাম, সিংড়ায় স্বতন্ত্র সাজ্জাদ হোসেন ও ঘোড়াঘাট ইউনিয়নে নৌকার আসাদুজ্জামান ভুট্টু।

বীরগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে বিজয়ীরা হলেন- শতগ্রামে নৌকার মতিয়ার রহমান মতি ও নিজপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের