বিরামপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ৩ 

হিলি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৩

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চালকসহ তিন জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘন কুয়াশা থাকায় রেলগেট দেখা যাচ্ছিলো না। আবার রেলগেটে কোনও গেটম্যানও নেই। এ অবস্থায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

সকাল ৭টার দিকে বিরামপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পার্বতীপুরের মধ্যপাড়া এলাকার হালিম সাহার ছেলে হাফিজুর রহমান সাহা (৪০)। বাকি দুজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

গেটম্যান সাইফুজ্জামান বলেন, রেলগেটের ব্যারিয়ারটি তিন দিন ধরে নষ্ট। চেইন টানা ছিল, কিন্তু দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারের চালক ওভারটেক করে রেলগেটে উঠে যায়। এতে দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, সকালে বিরামপুর রেলগেটে দুর্ঘটনার সংবাদ পাই। পরে আমি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চালক ও দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। আমরা একজনের পরিচয় জানতে পেরেছি। বাকি দুজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এই তিন জনই পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে কাজ করেন বলে ধারণা করছি। তারা ড্রাইভিং লাইসেন্স পেতে পরীক্ষা দেওয়ার জন্য জয়পুরহাটে যাচ্ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের