বৃষ্টির পর বেড়েছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৬

দিনাজপুরের হিলিতে বৃষ্টির পর তাপমাত্রা কমায় আবারও শীত বেড়েছে। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। সেই সঙ্গে হিমেল বাতাস শীত বাড়িয়ে দিচ্ছে। তীব্র শীতের কারণে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। যাত্রীর অভাবে আয় কমেছে ভ্যান-রিকশা চালকদের।

রবিবার (৬ ফেব্রুয়ারি) হিলি বাজারের মুদি দোকানি রইচ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাঘ মাসে এমন বৃষ্টি আর এত ঠান্ডা আমি কোনোদিন দেখিনি। বৃষ্টির পরে আবারও হাড় কাঁপানো শীত পড়েছে। শীতের কারণে দোকানে আসতে পারছি না।’

‘হঠাৎ এই বৃষ্টির কারণে হিলিতে শীতের তীব্রতা বেড়েছে। শীতের মধ্যে সকালে বাজার করতে আসাই কষ্টকর হয়ে পড়েছে’, বলেন বাজারে আসা আইয়ুব হোসেন নামের এক শিক্ষক।

ভ্যানচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘মাঝে শীত কমে গিয়েছিল। কিন্তু বৃষ্টি হওয়ায় আবারও বেড়েছে। সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। যাত্রী সংকট তো আছেই। আমাদের আয়-রোজগার অনেক কমে গেছে।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘রবিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, গতি ঘণ্টায় তিন থেকে চার কিলোমিটার।’

/আরকে/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী