মাঘের বৃষ্টিতে ডুবেছে জমি, বেড়েছে কাঁচা মরিচের দাম

হিলি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৬

বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে পাইকারিতে কেজি প্রতি ১০ টাকা আর খুচরায় ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। দু’দিন আগেও কাঁচা মরিচের পাইকারি মূল্য ছিল কেজিতে ২৫ টাকা। বর্তমানে তা ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে খুচরা প্রতি কেজি ৪০ টাকায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, যা দু’দিন আগেও ২৫ টাকায় বিক্রি হয়েছে। হঠাৎ করে মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

হিলি বাজারে মরিচ কিনতে আসা নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুদিন আগেও কাঁচা মরিচ কিনেছি ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। হঠাৎ সেই মরিচের দাম বেড়ে ৪০ থেকে ৪৫ টাকা হয়েছে। প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের দাম এভাবে বাড়ানো হয়, সাধারণ মানুষ যাবে কোথায় প্রশ্ন তোলেন তিনি। 

বাজারে আসা নুরজাহান বেগম বলেন, আমরাতো দিন আনা দিন খাওয়া মানুষ। সবকিছুর দাম বাড়ছে, সঙ্গে কাঁচা মরিচের দামও বেড়েছে। ২০ টাকা কেজি কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে ৪০ টাকা। এভাবে দাম বাড়লে আমরা কীভাবে চলবো?’

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘সম্প্রতি বৃষ্টি হওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের জমি পানিতে ডুবে গেছে। এতে মরিচ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। বর্তমানে আমাদের বেশি দামে মরিচ কিনতে হচ্ছে, ফলে বেশি দামে বিক্রিও করতে হচ্ছে।’ সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে বলেও জানান তিনি।

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী