বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা প্রতারক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নওশাদ আলী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর আলমনগর স্টেশন রোড এলাকায় অবস্থিত র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এর আগে রংপুর নগরীর তাজহাট থানার মডার্ন মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহামেদ।

র‌্যাব জানায়, নওশাদ আলী বেশ কিছুদিন ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ‘শাদ টিপু এমপি’ ভুয়া অ্যাকাউন্ট খুলে চালাচ্ছিল। শুধু তাই নয়, অসহায় বেকারদের বাণিজ্যমন্ত্রী পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে আকৃষ্ট করেছে। সে মন্ত্রীর পরিচয়ে মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে চাকরির বিষয় নিয়ে আলোচনা করতো। মন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে রংপুর জেলা ও মহানগরের আশপাশের এলাকার অসহায় বেকারদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহামেদ জানান, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী