সা‌বেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খা‌রিজ

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৫

জিয়া পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমান এবং নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানের বিরুদ্ধে করা মামলার আবেদন খা‌রিজ ক‌রে দি‌য়ে‌ছেন আদালত। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ‌বিকা‌লে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতের বিচারক মিজানুর রহমান আ‌বেদন‌টি খা‌রিজ ক‌রে দেন।  

রাতে সং‌শ্লিষ্ট আদাল‌তের বেঞ্চ সহকারী আশরাফুল আলম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। 

এর আ‌গে বৃহস্প‌তিবার দুপু‌রে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বজলুর রশিদ বাদী হয়ে ডা. মুরাদ হাসান এবং মহির উদ্দিন হেলাল না‌মে আরও একজন‌কে আসামি করে মামলার আ‌বেদন ক‌রেন। 

আদালত বা‌দীর জবানব‌ন্দি নি‌য়ে পরবর্তী‌তে আ‌দে‌শের জন্য আ‌বেদন‌টি গ্রহণ ক‌রেন। প‌রে বৃহস্প‌তিবার বিকা‌লে মামলার আ‌বেদন‌টি খা‌রিজ ক‌রেন আদালত।

বেঞ্চ সহকারী আশরাফুল আলম ব‌লেন, বা‌দীর আ‌বেদন ও জবানব‌ন্দি পর্যা‌লোচনার পর আদালত বৃহস্প‌তিবার বিকা‌লে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলার আবেদনটি খারিজ করে দি‌য়ে‌ছেন।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের