জমিতে বালু রাখতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের ‘ধাক্কায়’ বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৭

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে তোলা বালু জমিতে রাখা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ধাক্কায় ইব্রাহিম আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ ফেব্রুয়া‌রি) বিকালে উপজেলার কচাকাটা থানা এলাকার বল্লভেরখাস ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহিম আলীর বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানায়, মা‌নিক মিয়া নামে এক ব্যবসায়ীর ড্রেজার দিয়ে ওই এলাকায় অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। এসব বালু খোকন মিয়ার জমিতে স্তূপ করে রাখা হ‌য়। বালু খোকনের জমি পে‌রি‌য়ে ইব্রাহিম আলীর জ‌মিতে চলে যায়। এতে ইব্রাহিম প্রতিবাদ করেন এবং জমিতে বালু রাখতে বাধা দেন। এ সময় বাগবিতণ্ডাের এক পর্যা‌য়ে ইব্রাহিম‌কে ধাক্কা দিয়ে মাটিতে ফে‌লে দেন খোকন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুক্তভোগীর প‌রিবারের বরাত দিয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, খোকনের সঙ্গে ইব্রাহিমের জ‌মির সীমানা নিয়ে বি‌রোধ চল‌ছিল। দুই জনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে খোকনের ধাক্কায় পড়ে যান ইব্রা‌হিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ও‌সি ব‌লেন, জ‌মি‌তে বালু স্তূপ করা হয়ে‌ছে। ঘটনাস্থল না‌গেশ্বরী থানাধীন হওয়ায় সেখানকার পু‌লিশও আসে। বিষয়‌টি তদন্ত করা হচ্ছে। ভুক্ত‌ভোগী প‌রিবার এখনও কোনও লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেনি।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের