ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১০

কুড়িগ্রা‌মের চিলমারী‌ উপজেলার এক‌টি নুরানি মাদ্রাসার ছাত্রকে (১৩) ধর্ষণের অভিযো‌গে শিক্ষক মাহমুদুল হাসানকে (৩২) গ্রেফতার করেছে পু‌লিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রা‌তে ধর্ষণের ঘটনা ঘ‌টে। 

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা বাদী হ‌য়ে থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষক‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসানের বাড়ি চিলমারী উপজেলার ঢুষমারা থানার ডা‌টিয়ার চর গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রা‌তে ওই শিক্ষক মাদ্রাসার আবাসিকের এক ছাত্রকে ধর্ষণ ক‌রে। ভুক্ত‌ভোগী ছাত্র বৃহস্পতিবার সকালে বাড়িতে গিয়ে তার মা‌কে বিষয়‌টি জানায়। প‌রে শিশু‌টির মা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে থানায় মামলা করেন। পু‌লিশ ওই মাদ্রাসা শিক্ষক‌কে গ্রেফতার করে।

চিলমারী থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিশু‌টির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা রেকর্ড করা হয়ে‌ছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠা‌নো হবে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের