বাড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারা মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ইউপি চেয়ারম্যান সরবেশ আলীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা মিয়ার বাড়ি যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী নয়াপাড়া গ্রামে। তিনি সম্পর্কে সরবেশ আলীর চাচাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তারা মিয়া দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যান সরবেশ আলীর বাড়িতে ঢুকে হামলা চালায়। চেয়ারম্যানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় অভিযুক্ত তারা মিয়াকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

সরবেশ আলী বলেন, ‘ওই যুবক আমার বাড়িতে এসে আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় আমার বাম হাতের তালু কেটে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

অভিযুক্ত তারা মিয়া বলেন, ‘আমি তাকে মারতে যাইনি। শুধু ভয় দেখাতে গিয়েছিলাম। এ সময় তার লোকজন ধরে মারধর করেছে। চেয়ারম্যান আমার আপন চাচাতো ভাই। তার কাছে আমাদের শরিকানা জমি রয়েছে। সেই জমি বের করে দেওয়ার কথা বলে দীর্ঘ ২৫ বছর ধরে চেয়ারম্যান ঘুরাচ্ছেন।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় চেয়ারম্যান সরবেশ আলী মামলা করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম