বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো সাবেক ইউপি সদস্যের

দিনাজপুর প্রতিনিধি 
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৫

দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইসমাইল হোসেন (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টা ২০ মিনিটে উপজেলার ২৫ মাইল (গোয়ালপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইসমাইল হোসেন উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। আহত নুরুল ইসলাম সুজালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যান। 

পুলিশ ও স্থানীয়রা যায়, ইসমাইল হোসেন ও নুরুল ইসলাম মোটরসাইকেলে ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জে আসছিলেন। উপজেলার ২৫ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঠাকুগাঁরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটসাইকেলের সংঘর্ষ হয়। মোটসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান ইসমাইল হোসেন। এতে আহত হন নুরুল ইসলাম। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করেন। পরে উপজেলা ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস প্রধান (ভারপ্রাপ্ত) মেরাজ আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী