করলার কেজি ১৬০ টাকা  

হিলি প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১১:৩৫আপডেট : ০৮ মার্চ ২০২২, ১১:৪২

দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন বিভিন্ন শাক-সবজি উঠতে শুরু করেছে। তবে দাম অনেকটাই বেশি। বাজারে আসা আগাম জাতের প্রতি কেজি করলার দাম পড়ছে ১৬০ টাকা। বাড়তি দামের কারণে অনেকে ইচ্ছা থাকার পরেও করলা কিনতে পারছেন না। বিক্রেতারা বলছেন এখনও স্থানীয়ভাবে উৎপাদিত সবজি বাজারে আসেনি। এ কারণে আগামজাতের বিভিন্ন সবজির দাম খানিকটা বেশি।  

ক্রেতা মিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের অঞ্চলে সাধারণত এই সময়ে করলা দেখা যায় না। তবে আজ বাজারে গিয়ে করলার দেখা মিললো। দাম জিজ্ঞাসা করতেই করলা সম্পর্কে জানার আগ্রহ শেষ হয়ে গেছে। প্রতি কেজি করলার দাম চাইলো ১৬০ টাকা। এত বাড়তি দাম দিয়ে করলা কেনার কোনও ইচ্ছা নেই। চোখের দেখা দেখেই স্বাদ মিটিয়েছি। 
 
অপর ক্রেতা সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে অন্যান্য সবজির মধ্যে আজ নতুন সবজি করলা দেখতে পেলাম। এ কারণে ৪০টাকা দিয়ে আড়াইশ’ গ্রাম কিনেছি। তবে দামটা আরও কমলে সবার উপকার হতো।

হিলি বাজারের সবজি বিক্রেতা ইনতাজ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের অঞ্চলের করলা এখনও উঠতে শুরু করেনি। আরও একমাসের মতো সময় লাগবে। এর পরে আমাদের এলাকার করলা বাজারে এলে দাম কমে আসবে। এখন বাজারে পাওয়া যাওয়া করলা নাটোর থেকে এসেছে। করলা আমাদেরই কিনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। তাই ১৬০টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের