বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী নিহত

দিনাজপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৮:৩৫আপডেট : ১২ মার্চ ২০২২, ১৮:৩৫

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিবাকর মহন্ত (২৯) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে পার্বতীপুর উপজেলা মহেশপুর দলদলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দিবাকর মহন্ত পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের শ্রী বিমল মহন্তের ছেলে। তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে তিনি কয়লাখনি এলাকা থেকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মধ্যপাড়া পাথরখনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহেশপুর দলদলিয়া নামক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ জানান, দুর্ঘটনায় আহত হয়ে এক উপসহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি, তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের