অসাধু ব্যবসায়ীরা কঠোর নজরদারিতে: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ১৬:৪৬আপডেট : ২০ মার্চ ২০২২, ১৭:৩১

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী আছেন, তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়েছে। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই, ওই অসাধু ব্যবসায়ীদের কঠোর নজরদারিতে রাখা শুরু হয়েছে। যারা মানুষকে জিম্মি করে অসৎ উপায়ে টাকা উপার্জন করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রবিবার (২০ মার্চ) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আসন্ন রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেল, চিনি, ডালসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভোজ্যতেলের দাম যেখানে ৮৫০ ডলার সেটি শনিবার ১৬০০ ডলার হয়েছে। আমাদের শতকরা ৯০ ভাগ ভোজ্যতেল বিদেশ থেকে আমদানি করতে হয়। তারপরও আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া থেকে তেল আমদানি করছি।’

তিনি বলেন, ‘দেশের সহায়-সম্বলহীন মানুষ রমজানে যেন সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা কিনতে পারে সে জন্য হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক কোটি মানুষকে কম দামে এসব পণ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। আশা করা হচ্ছে, ৫ কোটি মানুষ এই সুবিধা পাবেন।’

টিপু মুনশি আরও বলেন, ‘পীরগাছা কাউনিয়ায় ৫০ হাজার পরিবারকে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য দেওয়া হবে। একইভাবে রংপুরসহ সারা দেশে টিসিবির মাধ্যমে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে।’

এর আগে, মন্ত্রী বালাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তিনি ফিতা কেটে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম