বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ শনিবার

পঞ্চগড় প্রতিনিধি
২৫ মার্চ ২০২২, ২০:৫৯আপডেট : ২৫ মার্চ ২০২২, ২০:৫৯

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শনিবার (২৬ মার্চ) আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাবান্ধার ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চলবে।

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের যৌথ সিদ্ধান্তে একদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ। সংগঠনটির সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানান। আগামী রবিবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে চার দেশের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ উদ্যোগে বাংলাবান্ধা জিরো পয়েন্টে ‘রিট্ট্রিট সেরিমনি’ অনুষ্ঠিত হবে।

এতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংসদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। উভয় দেশের পতাকা নামানো ও কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি