জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

নীলফামারী প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ২১:০৭আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৮:৩৩

নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান বর্জন করেছেন বীর মুক্তিযোদ্ধাদের একাংশ। শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধীর সন্তান উপস্থিত থাকার অভিযোগ এনে তারা অনুষ্ঠান বর্জন করেন। তাদের তীব্র প্রতিবাদে কারণে পতাকা উত্তোলনে চার মিনিট বিলম্ব ঘটে।

অনুষ্ঠান বর্জনকারী ডোমার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী বলেন, ‘ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের বাবা শওকত আলী সরকার একজন পাকিস্তানের দোসর ও রাজাকার ছিলেন। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। আর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত জাতীয় পতাকায় স্বাধীনতাবিরোধী পরিবারের কারও হাতের ছোঁয়া লেগে এ মহান জাতীয় দিবস কলঙ্কিত হোক- এটা চাই না। এ কারণে আমরা ওই অনুষ্ঠান বর্জন করেছি।’

অনুষ্ঠান বর্জন করা বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন- পৌর কমান্ডের আহ্বায়ক ইলিয়াছ হোসেন, গোলাম রব্বানি, আব্দুল জব্বার কানু, আমিনুর রহমান, আশিকুর রহমান, ফজলুল করিম বজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক আল আমিন রহমান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান চয়ন।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের মোবাইলে ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি। তবে স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘সাবেক কমান্ডার নুরননবী উপজেলা নির্বাচনে আমার কাছে পরাজিত হয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এটা ভিত্তিহীন, যা সত্য নয়।’

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা শবনম এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

/এফআর/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের