ইসরায়েলি হামলায় ৬ পরমাণু বিজ্ঞানী নিহত, নিশ্চিত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ১৭:০২আপডেট : ১৩ জুন ২০২৫, ১৭:০২

ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়েদুন আব্বাসি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারি সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একাধিক লক্ষ্যবস্তুতে চালানো ইসরায়েলি হামলায় এই বিজ্ঞানীরা নিহত হন। এদের মধ্যে মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির একজন গুরুত্বপূর্ণ গবেষক। তিনি ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিহত বাকি তিন বিজ্ঞানী হলেন আব্দোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। এই তিনজনই তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

ষষ্ঠ নিহত বিজ্ঞানীর পুরো নাম এখনও প্রকাশ করা হয়নি। কেবল তার পদবী মোতাল্লেবিজাদেহ বলে জানানো হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী