যুবককে হত্যার পর পুঁতে রাখা হলো শোবার ঘরে

রংপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৮:২১আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৮:৩১

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর গ্রামে সাইদুল ইসলাম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ঘরের মধ্যে পুঁতে ফেলা হয়েছে। শনিবার (২ এপ্রিল) মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূ বুলবুলি বেগম ও তার স্বামী রফিকুল ইসলামকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আজম খাঁ গ্রামের অজিমুদ্দিনের ছেলে সাইদুল শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বের হন। এরপর রাতে আর ফেরেননি। স্বজনরা খোঁজ করেও তার সন্ধান পাননি।

শনিবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী রফিকুল ইসলামের বাড়ির উঠানে রক্ত পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও স্বজনরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রফিকুলের শোবার ঘরে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রফিকুল ও তার স্ত্রী বুলবুলিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সাইদুলের ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে লাশ ঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল।

এলাকাবাসীর দাবি, নিহতের সঙ্গে বুলবুলির প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তার স্বামী জানতে পেরে স্ত্রীকে দিয়েই ওই যুবককে ডেকে এনে হত্যা করেছে। 

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমানের বলেন, ‘প্রেমের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রফিকুল ইসলাম ও বুলবুলি বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলায় ক্ষিপ্ত হয়ে সাইদুলকে হত্যা করেছে বলে জানিয়েছে রফিকুল। তবে বুলবুলি বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের