কুড়িগ্রামে প্রথমবারের মতো বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান 

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ১৯:৩১আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:৪০

প্রথমবারের মতো কুড়িগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসের নেতৃত্বে আদালতের কার্যক্রম শুরু হয়। অভিযানের প্রথম দিনেই এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপনের নির্দেশনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসের নেতৃত্বে খাদ্য পরিদর্শক মো. রফিকুল আলমসহ জেলা পুলিশের একটি দলের সমন্বয়ে খাদ্য আদালত অভিযান পরিচালনা করে। 

এ সময় কুড়িগ্রাম শহরের অন্তত ১৭টি দোকানপাট, হোটেল, ফলের দোকানে অভিযান চালানো হয়। আদালতের কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করাসহ সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। অভিযানে একজন ফল ব্যবসায়ীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্র জানায়, জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’  প্রণীত হয়। পরে ২০১৫ সালে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করে আইনটি কার্যকর করা হয়। তবে আইন থাকলেও কুড়িগ্রাম জেলায় এই আদালতের কার্যক্রম আগে কখনও পরিচালনা করা হয়নি।

আদালত জানায়, খাদ্যে ভেজাল এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আইনের বাস্তব প্রয়োগ এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনায় জেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের কার্যক্রম শুরু করা হলো। এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

 

/টিটি/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম